চাষাড়া থেকে চিটাগাং রোডগামী সড়কের পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পথচারীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে।
আহতরা হলেন- মো. জামাল উদ্দিন, মো. রুবেলমো. ইমরান, মো. আসাদুল্লাহ ওঅটোরিকশার চালক (নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি)। আহতদের মধ্যে জামাল উদ্দিনের অবস্থা আশংকাজনক ম্বে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আহতদের বিষয়ে খোঁজ নেন এবং আহত জামাল উদ্দিনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আপনার মতামত লিখুন :