ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২১

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬

যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২১

সিদ্ধিরগঞ্জে ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. রাসেল ভান্ডারীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধে সামারি ট্রায়ালে ১৫, মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগে তিন, ও আদালতের পরোয়ানাভুক্ত রয়েছেন দুজন। 
গ্রেপ্তারকৃতরা হলেন, সামারি ট্রায়ালে অভিযুক্ত সুমিলপাড়া বিহারি কলোনির ফয়সাল (২৮), নাসির ওরফে কাল্লু (৩৮), জুম্মা (৩৪), কদম (২৪), ইমন (২৫), মো. হিরা (২৮), কদমতলীর সোহাগ (২২), গোদনাইল ২ নং ঢাকেশ্বরীর মো. সাব্বির (৩২), রায়হান হাসান সনজিদ (২৬), আজিবপুর আউলাবনের মো. রাজিব (২৫), আদমজী বাজারের মো. হাসেম মিয়া (২৮)।
এছাড়াও কদমতলী মধ্যপাড়ার রুবেল (২৫), মো. সফিকুল ইসলাম (২২), সিদ্ধিরগঞ্জ বাজারের ইয়াছিন (২০),নিমাইকাশারীর সুমন আহম্মেদ (৩২), এছাড়া ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে, মুক্তিনগরের শিপন (৩৪), আমিন মন্টু (২৮), শিমুলপাড়ার মনি বেগম (৩০), আদালতের ওয়ারেন্ট ভুক্ত নিমাইকাশারীর আলতাফ (২৪), মিজমিজি টিসি রোডের সোহেল রানা (৩০) ও বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার নাসিক ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হীরাঝিল এলাকার মো. রাসেল ভান্ডারী (৩৫)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!