ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

‎বন্দর প্রতিনিধি
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বন্দর থানা এলাকা ও নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে এসব আসামী গ্রেফতার হন।
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অভিযুক্ত ১ জন, গ্রেফতারী পরোয়ানায় ২ জন, ফৌজদারী কার্যবিধি আইনে ৩ জন, পুলিশ আইনে ২ জন, মাদকসেবী ৭ জন এবং ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে এসআই মোঃ আবদুল আলীমের নেতৃত্বে আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী সাবেক মেম্বার ও মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল মিয়াকে (৫৭) গ্রেফতার করা হয়।
‎একই রাতে বন্দর থানা এলাকার পৃথক স্থান থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইমরান (২৫) ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফৌজদারী কার্যবিধি আইনে রাতুল (২৫), মনিরুল (২৮) ও রকি মিয়া (২৭) এবং পুলিশ আইনে আনোয়ার হোসেন (৪২) ও মোঃ নয়নকে (৪২) গ্রেফতার করা হয়। রাতের বেলা অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ৭ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
‎অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ বন্দর থানাধীন বুরুন্দি কবরস্থান মাঠ সংলগ্ন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ সজল (২৬) ও তার সহযোগী আশরাফুল ইসলাম (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
‎গ্রেফতারকৃত ১৭ আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও যেকোনো ধরণের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!