ঢাকা শনিবার, ০১ আগস্ট ২০২৬

সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেপ্তার

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬

সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী এবং ফতুল্লার কাঠেরপুল-শিবু মার্কেট এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি ওরফে ‘হোটেল বাপ্পি’কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
‎বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, বাপ্পির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
‎ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
‎এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও বাপ্পি প্রকাশ্যেই কাঠেরপুল এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে তিনি কাঠেরপুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রবিনের নেতৃত্বাধীন একটি গ্রুপের হয়ে এলাকায় প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

Link copied!