নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা
নারায়ণগঞ্জে পূজা পরবর্তী পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি এবং নবীন কর্মীদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটি। শুক্রবার শহরের লক্ষ্মীনারায়ণ আখড়ার মন্দির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক বিজয় দাস কাব্য। এতে উপদেষ্টা মণ্ডলীর সদস্য রঘুনাথ মোদক, নীলাঞ্জন ঘোষ, আইনজীবী হর্ষ বনিক ও স্বপন সাহা উপস্থিত ছিলেন।কমিটির কার্যকরী পর্ষদের পক্ষে সভায় অংশ নেন সহসভাপতি হারাধন সাহা, সমর সাহা ও চন্দনা ঘোষ; সহসাধারণ সম্পাদক অভিরাম সূত্রধর, আশুতোষ ঘোষ ও রনি ঘোষ; সাংগঠনিক সম্পাদক শান্তি সাহা মনা এবং সহসাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা সাজু।এ ছাড়া কোষাধ্যক্ষ কৃষ্ণা সাহা, সহকোষাধ্যক্ষ মদন সাহা, সাংস্কৃতিক সম্পাদক নুপুর দাস, সমাজকল্যাণ সম্পাদক রণজিৎ দাশ, সহসমাজকল্যাণ সম্পাদক রানী মণ্ডল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অরুণ সাহা এবং প্রচার সম্পাদক স্বপন কৈরীসহ কমিটির বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় আরও উপস্থিত ছিলেন সহপ্রচার সম্পাদক রামু সাহা, গণসংযোগ সম্পাদক বিজয় সাহা, সহগণসংযোগ সম্পাদক বাবুল সাহা, মানবাধিকার সম্পাদক শংকর দে, সহনারী ও শিশু সম্পাদক শিবানী চক্রবর্তী, আপ্যায়ন সম্পাদক লক্ষ্মী দে, সহআপ্যায়ন সম্পাদক বিপাশা কর এবং সহধর্মবিষয়ক সম্পাদক তন্নী পান্ডে।কমিটির কার্যকরী সদস্যদের মধ্যে সভায় অংশ নেন শংকর রায়, উজ্জালা সাহা, শিবাজিৎ পোদ্দার, অসীম দে, সুকুমার সূত্রধর, শ্যামল হালদার, সমীর সাহা, বাবুল সাহা, রাখাল মজুমদার, লক্ষণ দাস, স্বপন বর্মন, বিপুল বিশ্বাস, বিবেক সরকার, অজিত দাস, জয় সূত্রধর, বিজয় সরকার, তুষার সূত্রধর, মাখন চন্দ্র বিশ্বাস, শুভরঞ্জন সরকার, নারায়ণ চন্দ্র সূত্রধর, গৌতম হালদার, উত্তম দাস, প্রদীপ দাস টিটু, পলাশ দাস ও রাজ কুমার দাসসহ অনেকে।