জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক গণ অধিকার পরিষদ নেতা সাইফুল ইসলাম রাসেল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিনা ইসলাম মুক্তি ও সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির স্বাক্ষরে এবং মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ আলমের সুপারিশে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে খান ইব্রাহিম আদহামকে আহ্বায়ক ও জাহিদুল হককে সদস্য সচিব করা হয়েছে।
সাইফুল ইসলাম রাসেল এর আগে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। বর্তমানে তিনি সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ফর ইউ’-এর নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন