প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল শনিবার রাজধানীর মহাখালীর আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এই উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, সকল সেক্টরের মতো শিক্ষা খাতকেও ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিল নিষিদ্ধ লীগ এবং শিক্ষার্থীদের হাতে উপকরণের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার দল।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের মাঝে এই বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ সময় অনুষ্ঠানে বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন, রাফি এবং যুবদল নেতা লিটন ও লাভলুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন