রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সালাহউদ্দিন পাম্প থেকে ধোলাইখাল গোলচত্বর পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, হাজারো মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় রেখে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দেশকে অনিরাপদ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
আজিজুর রহমান আজাদ আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বোমা বিস্ফোরণ, ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। অথচ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে ছোট করে উপস্থাপন করে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছেন। আওয়ামী লীগের সাথে নির্বাচনী সমঝোতা এবং বিভিন্ন পর্যায়ে তাদের পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের দ্বিমুখী রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
সংগঠনের মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মিছিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন। এ সময় স্থানীয় মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের পুনর্বাসন ও সমঝোতার ভুল স্বীকার করে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন