নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান জানান, দলের বিরুদ্ধে কার্যক্রম ও দলীয় শৃঙ্খলা অমান্য করায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদকে দলের সকল সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত নেন।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু বলেন, নিজ দলের কোনো কর্মসূচিতে অংশ না নেয়াও আলী আহমদের বড় একটি ভুল ছিল। একাধিকবার বলার পরও তিনি সংশোধন না হওয়ায় কেন্দ্র এ সিদ্ধান্ত নেন।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিস্কৃত সদস্য সচিব আলী আহাম্মদ জানান, দলীয় কর্মসূচির বিষয়ে মৌখিকভাবে বলা হলেও লিখিত নোটিশ না করেই আমাকে বহিষ্কার করা হয়েছে। এটা ঠিক নয়।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, সদস্য সচিব আলী আহাম্মদের বহিষ্কারের কেন্দ্র স্বাক্ষরিত কাগজ পেয়েছি। দলের কোনো নেতাকর্মীকে আলী আহাম্মদের সাথে যোগাযোগ না করতেও পত্রে বলা হয়েছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন