নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় এয়ার কম্প্রেসারের মেশিনে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।
সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার পাড়াগাঁও এলাকার সিম গ্রুপের পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
তিনি বলেন, বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা এয়ার কম্প্রেসার কক্ষে কাজ করছিলেন। গ্যাসের চাপ বেড়ে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় দগ্ধ শ্রমিকরা হলেন: ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। তাদের মধ্যে নাইমুলের শরীরের ৪২ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, ইসমাইলের ২০ শতাংশ ও তপনের ১২ শতাংশ পুড়ে গেছে।
নাইমুলের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ।
সিম গ্রুপের কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম বলেন, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা এয়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিকরা দগ্ধ হন।
“কারখানার পক্ষ থেকে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।”

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন