নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব চৌরাস্তায় থেকে বিদেশি মদসহ মো. শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. শুভ জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার মো. নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আগামীকাল শুক্রবার তার বিয়ে হওয়ার কথা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিকের তত্ত্বাবধানে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসীমউদ্দীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় এস আই মামুনুর রশীদ ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় শুভকে এক বোতল বিদেশি মদসহ আটক করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক বলেন, এক বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন