দৈনিক সোজা সাপটা

‘শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কলেরা টিকা গুরুত্বপূর্ণ’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কদমতলী এলাকার প্রধান মসজিদসংলগ্ন হাজী আবেদ আলী আইডিয়াল হাইস্কুলে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

এসময় তিনি বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কলেরা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে সর্বত্র দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এ সময় তিনি টিকাদান কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এলাকার জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিকাদান দলের সদস্য, এলাকার অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন। এ সময় শিশুরা ওরাল কলেরা টিকা গ্রহণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় কলেরা টিকা গুরুত্বপূর্ণ’

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x