দৈনিক সোজা সাপটা

মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলো। উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

সকালে ষষ্ঠ্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এসব আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহন করবেন ভক্তরা।

মণ্ডপে মণ্ডপে চলছে পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আচার। প্রতিমা দর্শন ও দেবীর আশীর্বাদ নিতে ভিড় করছেন ভক্ত-দর্শনার্থীরা। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে।

পূজারিরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা করছেন তাঁরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, সুস্থতা ও মঙ্গল কামনায় প্রার্থনা করছেন ভক্তরা। অশুভ শক্তি দূর হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক এটাই তাঁদের প্রত্যাশা।

এ বছর নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ৯৪৭ জন পুলিশ ও ১ হাজার ৫১৮ জন আনসার সদস্য। পাশাপাশি এসআরবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

আয়োজকরা জানান, পূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হবে বলে আশা করছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x