নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার মো. মাসুম ও শিরিনা বেগমের ছেলে মো. সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার বিল্লাল হোসেন ও বিলকিস বেগমের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে পুলিশের একটি দল সন্ধ্যা পৌনে ৭টার দিকে উঠমা এলাকার খেলার মাঠে অভিযান চালিয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন