দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
রোববার( ৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুন সরকার। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো নবী হোসেনকে ৬ হাজার, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সিরকে ৬ হাজার এবং সোনারগাঁ খাদ্য ভান্ডার এর স্বত্বাধিকারী সাকিমুল করিম আদন কে ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করে আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, নারায়গঞ্জ জেলার পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন, এছাড়াও অভিযানের সহায়তা করেন সহায়তা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x