সোনারাগাঁয়ের কাঁচপুর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাত দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিল আদায় ও এসব দোকান থেকে চাঁদাবাজি করছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ভাই জাহিদ। কাঁচপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাতায়াত নেতা আল আমিনের শ্যালক এ জাহিদ দেশের পটপরিবর্তনের পর থেকে ফুটপাত বাণিজ্য শুরু করেছেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানায়, দেশে বিদ্যুৎ সংকট চলাকালে জাহিদ কয়েক শতাধিক দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিল আদায় করছেন। তিনি কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা নাহিদের ভাই হয়েও তার ভগ্নিপতি জামায়াত নেতা আল আমিনের দাপট দেখিয়ে জাহিদ দীর্ঘদিন ধরে ফুটপাতে চাঁদাবাজি ও বিদ্যুৎ সংযোগ দিয়ে আর্থিক ফায়দা লুটছেন। সরকার বিদ্যুৎ সংকট এড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও জাহিদের মত লোকেরা অবৈধ ফুটপাত দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে সংকট আরো তীব্র করছে। ডিপিডিসির এক শ্রেণির কর্মকর্তাদের ম্যানেজ করে মিটার নামিয়ে জাহিদ ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে কাঁচপুর সেতু সংলগ্ন থেকে হাইওয়ে পুলিশের পুরাতন থানা পর্যন্ত এলাকা জুড়ে ফুটপাত দোকান গড়ে তুলা হয়েছে। এতে জনচলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আব্দুর রহমান নামে একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে গুরুত্বপূর্ণ সড়ক দখল করে দোকানপাট গড়ে তোলা হলেও সংশ্লিষ্ট মহল দেখেও না দেখার ভান করছে। ফলে চাঁদাবাজ ও ফুটপাত ব্যবসায়ীদের রামরাজত্ব শুরু হয়েছে কাঁচপুরে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদাবাজির অভিযোগ সঠিক নয় দাবি করে জাহিদ বলেন, আমি বৈধভাবে ডিপিডিসি থেকে মিটার নামিয়েছি। আমি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেইনি। প্রতিমাসে মিঠারে যে বিল আসে তা নিয়মিত পরিশোধ করে ব্যবসা করছি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল বলেন, সড়ক দখলমুক্ত রাখতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। কিছু দিন আগেও সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন