দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে

তিন ব্যবসায়ীকে জরিমানা

তিন ব্যবসায়ীকে জরিমানা
তিন ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রেতাদের সুবিধার্থে ব্যবসায়ীদের মধ্যে মূল্যতালিকা প্রদর্শনের বোর্ড বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযান সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ক) ধারায় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স মদিনা রাইস এজেন্সির আবু সাঈদ ও শাজাহান স্টোরের শাজাহানকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়। একই আইনের ১৯(১)(ঙ) ধারায় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মেসার্স মোক্তার হোসেন স্টোরের মোক্তার হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি মামলায় মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তিন ব্যবসায়ীকে জরিমানা
0:00 / 0:00
1x