দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ আড়াইহাজারে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন

আড়াইহাজার: অটোরিকশার এক ধাক্কায় বৃদ্ধা কবরে, শিশু হাসপাতালে

নারায়ণগঞ্জ আড়াইহাজারে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী আতিয়া নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে।
খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল ও নিহত নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে ছমিরুন নেছা ও শিশু আতিয়া সড়ক পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু আতিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক অটোরিকশাচালক রাসেল চৈতনকান্দা গ্রামের মফিজ মোল্লার ছেলে। তাকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আড়াইহাজার: অটোরিকশার এক ধাক্কায় বৃদ্ধা কবরে, শিশু হাসপাতালে

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x