নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান এসআরবি ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোঃ হানিন আর তুরাবি। এর আগে রাত আড়াইটার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-এর একটি বিশেষ আভিযানিক দল ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবি-১১-এর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন