দৈনিক সোজা সাপটা

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে তথ্যনির্ভর উদ্ভাবন, তরুণদের দক্ষতা বিকাশ এবং শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা

তরুণদের উৎসাহিত করছে বিকেএমইএ

তরুণদের উৎসাহিত করছে বিকেএমইএ
তরুণদের উৎসাহিত করছে বিকেএমইএ

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে তথ্যনির্ভর উদ্ভাবন, তরুণদের দক্ষতা বিকাশ এবং শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বাংলাদেশ কেস প্রতিযোগিতা’য় অংশ নিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএমইএর প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম ও নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন এসআইসিআইপি-বিকেএমইএর প্রধান সমন্বয়ক প্রকৌশলী রূপালী বিশ্বাস।
এ প্রতিযোগিতার মাধ্যমে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি তরুণদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ পর্বে বিজয়ী দল আগামী ৭ নভেম্বর হংকংয়ের হংকং বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে অনুষ্ঠিতব্য ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ হংকং কেস প্রতিযোগিতা’য় অংশ নেবে। সেখানে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে দলটি।
বিকেএমইএ মনে করে, শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে তরুণদের গবেষণা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী ধারণার সংযোগ তৈরি করা সময়ের দাবি। তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের উৎপাদনশীলতা, দক্ষতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিকেএমইএ শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে। সংগঠনটির প্রত্যাশা, এ প্রতিযোগিতা তরুণদের নতুন ধারণা বিকাশের পাশাপাশি দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তরুণদের উৎসাহিত করছে বিকেএমইএ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তরুণদের উৎসাহিত করছে বিকেএমইএ
0:00 / 0:00
1x