দৈনিক সোজা সাপটা

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের একটি রাসায়নিক বর্জ্য ধ্বংসাগারে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ডভ্যানে

বিপজ্জনক রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের একটি রাসায়নিক বর্জ্য ধ্বংসাগারে নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিকবাহী একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, রাসায়নিকগুলো ধ্বংসের জন্য নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডে নেওয়া হচ্ছিল। পথে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, “তবে রাসায়নিক বহনকারী ড্রামগুলো অক্ষত রয়েছে।”
রাসায়নিকগুলো ধ্বংসের তদারকিতে গঠিত কমিটির সদস্যসচিব মো. রাসেল আহমেদ জানান, মোট ছয়টি কনটেইনার ও তিনটি কাভার্ডভ্যানে করে এসব মালামাল নেওয়া হচ্ছিল।
তিনি বলেন, কাভার্ডভ্যানগুলোতে থাকা ড্রামগুলো খালি ছিল। এসব ড্রামে আগে রাসায়নিক রাখা হয়েছিল। তাই ড্রামগুলোও ধ্বংসের জন্য নারায়ণগঞ্জের নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছিল।
ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটির একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান রাসেল আহমেদ।
পুলিশ জানিয়েছে, আগুন লাগা কাভার্ডভ্যানটি বর্তমানে কাঁচপুর থানায় রয়েছে।
এর একদিন আগে, শনিবার সকালে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী নয়টি কনটেইনারে থাকা বিপজ্জনক রাসায়নিক অপসারণের কার্যক্রম শুরু করে চট্টগ্রাম কাস্টমস হাউস। এসব রাসায়নিক নারায়ণগঞ্জে নিয়ে পরিবেশসম্মতভাবে ধ্বংস করার কথা ছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিপজ্জনক রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x