উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু সাউদ মাসুদ, সম্পাদক ও প্রকাশক ||
বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে তথ্যনির্ভর উদ্ভাবন, তরুণদের দক্ষতা বিকাশ এবং শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বাংলাদেশ কেস প্রতিযোগিতা’য় অংশ নিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএমইএর প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম ও নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন এসআইসিআইপি-বিকেএমইএর প্রধান সমন্বয়ক প্রকৌশলী রূপালী বিশ্বাস।এ প্রতিযোগিতার মাধ্যমে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি তরুণদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ পর্বে বিজয়ী দল আগামী ৭ নভেম্বর হংকংয়ের হংকং বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে অনুষ্ঠিতব্য ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ হংকং কেস প্রতিযোগিতা’য় অংশ নেবে। সেখানে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে দলটি।বিকেএমইএ মনে করে, শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে তরুণদের গবেষণা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী ধারণার সংযোগ তৈরি করা সময়ের দাবি। তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের উৎপাদনশীলতা, দক্ষতা এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিকেএমইএ শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে। সংগঠনটির প্রত্যাশা, এ প্রতিযোগিতা তরুণদের নতুন ধারণা বিকাশের পাশাপাশি দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে সহায়ক হবে।