দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের

সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় হাজি কাচ্চি ঘর, সোনার বাংলা বিরানি ঘর ও বিল্লাল হোটেলসহ তিন হোটেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।  
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স দেখাতে না পারায় এ আইনের ১৯ ধারায় হাজি কাচ্চিঘর মালিককে ৫ হাজার টাকা, সোনার বাংলা বিরানি ঘর মালিক কে ৫ হাজার ও বিল্লাল হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিমাসে হোটেল রেঁস্তোরায় এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের এএসআই হায়দারসহ সঙ্গীও ফোর্স। 

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x