সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং অংশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই চন্দন দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাজা শেখ ওরফে রাজুর হেফাজত থেকে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার রাজু গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষের চর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন