দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর

গাঁজাসহ বাস চালক-হেলপার আটক

গাঁজাসহ বাস চালক-হেলপার আটক
গাঁজাসহ বাস চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (২২ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন-নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে বাসচালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই থানার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে বাসের হেলপার মো. সালাউদ্দিন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট সকাল পৌনে ৮টার দিকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, নোয়াখালী থেকে বাসযোগে অবৈধ মাদকদ্রব্য ঢাকার দিকে আনা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তামিম নার্সারির সামনে চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহভাজন একটি লাল-সবুজ এসি বাসের গতিরোধ করে চালক ফুয়াদ উদ্দিন ও হেলপার সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে বলে স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তাদের দেখানো মতে বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্সে থাকা একটি নীল রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে তিনটি এক কেজি ওজনের পোটলা এবং তিনটি দুই কেজি ওজনের পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো কালো স্কচটেপ ও নীল পলিতে মোড়ানো ছিল। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার পুলিশের এসআই আনজিল আহমেদ জানান, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাঁজাসহ বাস চালক-হেলপার আটক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাঁজাসহ বাস চালক-হেলপার আটক
0:00 / 0:00
1x