ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রনি গ্রেপ্তার

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬

বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী রনি গ্রেপ্তার

ডেমরায় র‌্যাব-১১-এর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ দল। এ সময় রনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেখানো ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ছাড়া তার বাসা তল্লাশি করে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তার রনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। সে ডেমরা, আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!