দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার

ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় একটি  মামলা  দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী নিজ বাড়িতে একা থাকাকালে তাঁর স্বামীর বড় ভাই (ভাসুর) কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী গত রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। 
এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে  অভিযুক্ত আলাল (৪০)কে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মামলা হয়েছে। আসামী আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার
0:00 / 0:00
1x