দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সোমবার (২৭ জুলাই) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো-ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল,সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া, ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের ১২কর্মীকে গ্রেপ্তার করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন বলেন, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের ১২কর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
0:00 / 0:00
1x