দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন, অবৈধ চুনা কারখানার

সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা

সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন, অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপরাধমূলক সকল বিষয়ে জোরদার ভূমিকা রাখার আহবান জানান।
সভায় মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘস্থায়ী যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এমপি মান্নান। এ সময় মহাসড়কে যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অবৈধ চুনা কারখানা প্রসঙ্গে তিনি বলেন, উচ্ছেদ অভিযান যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর তা পুনরায় চালু হওয়ার অভিযোগের বিষয়েও কঠোর নজরদারি ও গুরুত্বারোপ করা হোক এবং স্থায়ীভাবে অবৈধ কারখানা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার প্রশংসা করা হয়। ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানের ইতিবাচক ফলাফল তুলে ধরা হয়। একই সঙ্গে অপরাধ দমনে আরও সক্রিয় ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা
0:00 / 0:00
1x