দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযানে তিন ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনের দায়ে বিনাশ্রম

তিন মাদকসেবীর কারাদণ্ড

তিন মাদকসেবীর কারাদণ্ড
তিন মাদকসেবীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযানে তিন ব্যক্তিকে মাদকদ্রব্য সেবনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কায়েমপুর ও দাইরাদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(১৬) ধারায় ওসমান গনি (৩৩) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া দাইরাদী এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আক্তার (২৯) ও ইরফান (২৪) নামের দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে আরও জানা যায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিন মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তিন মাদকসেবীর কারাদণ্ড
0:00 / 0:00
1x