নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উত্তর কলাগাছিয়া এলাকার মৃত নিজামউদ্দিনের ছেলে সিয়াম (২৫) এবং চুয়াডাঙ্গা জেলার আকন্দ বাড়ী এলাকার মো. খলিল মোল্লার ছেলে আমিন (২০)। অভিযানের সময় তাদের কাছ থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তারা মাদক সেবনকারী বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় মোল্লারচর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন