নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী দুই প্রতারককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পানাম ফুড পার্কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুর ডাকঘর এলাকার নানাখি গ্রামের মো. মোস্তফা মোল্লার ছেলে আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানাম ফুড পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন