নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও ফ্লেভার ব্যবহার করে চকলেট উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার প্রেমের বাজার সংলগ্ন পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত ‘চকো ডিলাইট ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে ৬ বস্তা মেয়াদোত্তীর্ণ ‘ভাইটাল হুইট গ্লুটেন’, মেয়াদোত্তীর্ণ ‘লিচু ফ্লেভার’ এবং মেয়াদোত্তীর্ণ কোকো পাউডার পাওয়া যায়। এছাড়া পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মও ধরা পড়ে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ কাঁচামাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের উপ-পরিদর্শক জয়নালের নেতৃত্বে একটি পুলিশ দল এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা সহযোগিতা করেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন