নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামরুজ্জামান জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি দলটির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরে ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন এবং জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চেষ্টা করেন। পরবর্তীতে তিনি জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন