দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার পলাতক

ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার পলাতক স্বামীর বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সোনারগাঁও থানাধীন নওয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 
গ্রেপ্তারকৃত আসামি হলেন সোনারগাঁও উপজেলার নওয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের মেয়ে ও আল আমিনের স্ত্রী মোছা. ছালেহা (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছালেহার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের ওপর থাকা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ছালেহার স্বামী আল আমিন (৪০), পিতা জাহিদুল হক, পলাতক রয়েছেন। তার বিরুদ্ধেও একই মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইয়াবাসহ নারী গ্রেপ্তার
0:00 / 0:00
1x