সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তারকে
কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা
ঘটেছে।
শুক্রবার (২৬ জুন) সকালে ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়
সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হামিদ গ্রুপ ও
রাসেল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে বৃহস্পতিবার
রাতে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় শুক্রবার
সকালে রাসেল বাহিনীর লোকজন হামিদ বাহিনীর লোকজনের ওপর হামলা চালায়। পরে
হামিদ বাহিনীর সদস্যরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে
ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর
ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায়
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ
বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান,
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং বর্তমানে এলাকাটি
স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন