নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া (খান বাড়ি) এলাকার মৃত আফতাফ উদ্দিনের ছেলে মাছুম আহম্মেদ (৪৫)। তিনি স্বেচ্ছাসেবক লীগের সোনারগাঁ থানা কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এবং সাবেক কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত। অপরজন হলেন সোনারগাঁ উপজেলার শেখকান্দি দক্ষিণপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. সালাউদ্দিনের ছেলে সজল ভূঁইয়া (৩৮)। তিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পাওয়া গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন