দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের

যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ান এবং সোনারগাঁ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে শাকিল আহমেদ আয়ানকে গ্রেপ্তার করা হয়। তিনি নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে এবং পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

এদিকে শনিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সোনারগাঁও পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার নোয়াইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

তাদের সোনারগাঁও থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
0:00 / 0:00
1x