দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে

কৃষকের মাঝে আমন বীজ ও সার বিতরণ

কৃষকের মাঝে আমন বীজ ও সার বিতরণ
কৃষকের মাঝে আমন বীজ ও সার বিতরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শাক-সবজির বীজ ও সার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করা হয়েছে।

শনিবার বিকালে আড়াইহাজার উপজেলার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া ও যুগ্ন সম্পাদক ভিপি কবির হোসেন প্রমুখ। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া খরিপ-২ মৌসুমে ১ হাজার ১০০ কৃষকের মধ্যে সাত ধরনের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কৃষকের মাঝে আমন বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কৃষকের মাঝে আমন বীজ ও সার বিতরণ
0:00 / 0:00
1x