নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্দেহভাজন মাদক কারবারিকে আটকের চেষ্টাকালে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের একটি ওয়াকিটকি, তিনটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি কটি (জ্যাকেট) ছিনিয়ে নেয়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া বেশির ভাগ সরঞ্জাম উদ্ধারসহ দুই নারী সহযোগীকে আটক করেছে।
সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াপাড়া বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামানোর চেষ্টা করে। এ সময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয়।
তাদের আটক করার সময় স্থানীয় চিহ্নিত মাদক কারবারি আমির হোসেন ওরফে সামা, সাহাদত ও তাদের অনুসারীরা দলবল নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং কাজে বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
এ সময় হামলাকারীরা জোরপূর্বক পুলিশের কাছ থেকে একটি সরকারি ওয়াকিটকি, পুলিশের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, একটি ব্যাগ এবং ব্যাগে থাকা অন্যান্য সরঞ্জাম, একটি কটি (জ্যাকেট) ছিনিয়ে নেয়।
হামলার মুখে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী একটি খেলার মাঠে গিয়ে আশ্রয় নেন। সেখানে স্থানীয় খেলোয়াড়রা পুলিশকে নিরাপত্তা দিলে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।
ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, একটি মোবাইল ফোন এবং পুলিশের কটি উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারিদের সহায়তার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন