দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গাঁজাসহ গ্রেপ্তার ৩

গাঁজাসহ গ্রেপ্তার ৩
গাঁজাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন— সোনারগাঁওয়ের নুনেরটেক এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. সজীব মিয়া (৩৪), সোনাপুর বটতলা এলাকার লতিফ ভূঁইয়ার ছেলে মো. রুহুল আমিন বাবু (৩০) এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দড়ি মিঠাপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. কাজী পারভেজ আহম্মেদ (৩১)। বর্তমানে তিনি সোনাপুর চেঙ্গাইন রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গাইন রোডের ফ্যান ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাঁজাসহ গ্রেপ্তার ৩
0:00 / 0:00
1x