নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটো রিকশা ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো— উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের নলচর (মেঘনা) এলাকার শফিকের ছেলে মো. সিয়াম (২৭), একই এলাকার মাসুম আলীর ছেলে মো. রিফাত (২২) এবং সাতভাইয়াপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৩)। আটককালে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি (ছোঁড়া), দড়ি এবং মুখ বাঁধার কাপড় উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মহজমপুর এলাকায় ওই তিন যুবক অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী চারদিক থেকে ঘেরাও করে তাদের তিনজনকে ধরে ফেলে। এ সময় তাদের তল্লাশি করে ধারালো ছুরি, দড়ি ও কাপড় পাওয়া যায়। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।
তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত আলামতসহ আটক তিন ছিনতাইকারীকে হেফাজতে নেয়।
সোনারগাঁ থানার পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও তারা জানান।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন