দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রাধানগর বাজারে পূর্ব বিরোধ ও চাঁদার টাকা না পেয়ে আব্দুর রাজ্জাক নামে এক

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রাধানগর বাজারে পূর্ব বিরোধ ও চাঁদার টাকা না পেয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে অতর্কিত কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

বুধবার (১০ জুন) সকাল ৭টার দিকে রাধানগর বাজারে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে কালাপাহাড়িয়া গ্রামের সালামত উল্লার দুই ছেলে সুজন ও সাজ্জাদ, শুক্কুরের ছেলে বাবু গাজী, খলিলের ছেলে শাহজালাল এবং কামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুর রাজ্জাকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার হাত, পা ও মাথায় গুরুতর জখম হয়।

এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, কিছুদিন আগে অভিযুক্ত বাবু গাজী স্থানীয় রেজেক মোল্লার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সেই চাঁদার টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়েই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে স্থানীয়দের দাবি।

হামলার পর রক্তাক্ত অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে প্রথমে স্পিডবোটযোগে আল-বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন।

এই নৃশংস হামলার ঘটনায় রাধানগর বাজার ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
0:00 / 0:00
1x