দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

শুক্রবার (৫ জুন) সোনারগাঁয়ে দুই পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের মারুফদী এলাকার মৃত কালু বেপারীর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার (৫৫) এবং নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকার মৃত ডাক্তার ইসমাইলের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু (৩৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মেম্বার সনমান্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং নাজমুল ইসলাম টিটু নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
0:00 / 0:00
1x