সোনারগাঁয়ের ঐতিহাসিক গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতুর চলমান সংস্কার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় পর্যালোচনার মূল প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সোনারগাঁ পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক ও কবি মোয়াজ্জেনুল হক, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, লেখক দেওয়ান শামসুর রহমান, সোনারগাঁ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সংগঠক রোকেয়া আক্তার, সাংবাদিক আনিছুর রহমান, রুবেল মিয়া ও ডালিম হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সোনারগাঁয়ে গোয়ালদী মসজিদ ও পানাম সেতুর যে সংস্কার কাজ চলমান রয়েছে সেগুলো ইতিমধ্যে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি পরিদর্শন করেছেন।পরিদর্শনে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা গেছে।
বাজারের প্রচলিত ইট ছোট করে কেটে স্থাপনার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রাচীন স্থাপনাগুলোতে পাতলা জাফরি ইট ব্যবহার করা হয়েছিল। প্রচলিত ইট কেটে ব্যবহার করার কারণে স্থাপনার স্থায়িত্ব নিয়ে শংকা রয়েছে। এছাড়া পানাম সেতুর নিচের কিছু অংশে সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে না।
যে দুটি স্থাপনা সংস্কার করা হচ্ছে সেগুলোর আশপাশে যাতে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন