দৈনিক সোজা সাপটা

মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূরাজনীতির নতুন সমীকরণ

রিন্টু আনোয়ার। নয়া দিগন্ত

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের অর্থনৈতিক সম্ভাবনার আড়ালে কিছু ভূরাজনৈতিক ও কৌশলগত প্রশ্ন লুকিয়ে রয়েছে। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য এই মেগা অবকাঠামো দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থান নির্ধারণের প্রধান হাতিয়ার। প্রকল্পের শুরু থেকেই ভারতের সম্পৃক্ততার বিষয়টি আলোচিত হয়ে আসছে এবং জাপানের বিগ-বি উদ্যোগেও এর রূপরেখা ছিল। বাংলাদেশের ভূখণ্ড ও বন্দরসুবিধা ব্যবহার করতে পারলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্য সহজ হবে।

ভূরাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশকে অত্যন্ত পরিপক্ব কূটনীতির পরিচয় দিতে হবে। চীন, জাপান, ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে ইতোমধ্যে আশ্বস্ত করা হয়েছে যে মাতারবাড়ী বন্দর সবার জন্য উন্মুক্ত থাকবে। এই নীতিগত অবস্থানটিকে বাস্তবে রূপ দেয়াই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

বিশাল এই বিদেশি ঋণের বোঝা যেন দেশের অর্থনীতির জন্য মরণফাঁদ না হয়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। ঋণ পরিশোধের সক্ষমতা এবং দেশীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে। সেই সাথে বিদেশি বিনিয়োগের সাথে প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় জনবলের দক্ষতা বৃদ্ধি বাধ্যতামূলক করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূরাজনীতির নতুন সমীকরণ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x