দৈনিক সোজা সাপটা

হাম উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল

হাম উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল
হাম উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৭ জন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৩ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ১১১ জন।

গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২২০ হাজার ২৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১১ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হাম উপসর্গে মৃত্যু ১২০০ ছাড়াল
0:00 / 0:00
1x