দৈনিক সোজা সাপটা

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমণি, আত্মসমর্পণের দিনজুড়ে বিতর্ক

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জন বডিগার্ড নিয়ে হাজির হয়ে আত্মসমর্পণ এবং ৫০০ টাকার মুচলেকায় জামিন পাওয়ার দিনেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। আদালত প্রাঙ্গণে বডিগার্ডদের ধাক্কাধাক্কি, এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি। পরে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। তবে আদালতের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরীমণির সঙ্গে থাকা কালো পোশাকের প্রায় ১০ জন বডিগার্ড আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এ সময় এক সাধারণ বিচারপ্রার্থী মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন।

পরীমণির দাবি, ভিড়ের মধ্যে কেউ তাকে অনাকাঙ্ক্ষিত ভাবে স্পর্শ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিকের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিনেত্রী।

এ বিষয়ে কালবেলাকে ওই সাংবাদিক জানান, পরীমণির আদালত প্রাঙ্গণে আসার ভিডিও ধারণ করায় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আদালত প্রাঙ্গণের ঘটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন পরীমণি। মাত্র দুটি শব্দের ওই পোস্টে কাকে উদ্দেশ্য করা হয়েছে, তা স্পষ্ট না হলেও অল্প সময়ের মধ্যে এতে বিপুলসংখ্যক প্রতিক্রিয়া পড়ে। তবে মন্তব্যের সুযোগ বন্ধ থাকায় অনুসারীরা সরাসরি কোনো মন্তব্য করতে পারেননি।

আদালতসংশ্লিষ্ট নথি অনুযায়ী, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গত বুধবার পরীমণির আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরদিনই বডিগার্ডদের নিয়ে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি এবং জামিন পান।

আদালতকেন্দ্রিক বিতর্কে পরীমণির নাম অবশ্য নতুন নয়। ২০২১ সালে মাদক মামলায় কারামুক্তির সময় প্রিজন ভ্যান থেকে নেমে হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে প্রদর্শন করেছিলেন তিনি। সে সময় তার ওই আচরণ ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ছাড়া রিমান্ড শুনানির সময় আদালতের কাঠগড়ায় তার চিৎকার ও ক্ষোভ প্রকাশের ঘটনাও সংবাদমাধ্যমে আলোচিত হয়েছিল।

সব মিলিয়ে আইনি জটিলতা থেকে জামিন পাওয়ার দিনেও আদালত প্রাঙ্গণে পরীমণির আচরণ ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন বিচারপ্রার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও উঠেছে আলোচনা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমণি, আত্মসমর্পণের দিনজুড়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x