দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসবিরোধী, ডাকাতি ও চুরি মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে

মাদক কারবারিসহ ৯ জন গ্রেপ্তার

মাদক কারবারিসহ ৯ জন গ্রেপ্তার
মাদক কারবারিসহ ৯ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসবিরোধী, ডাকাতি ও চুরি মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সামারি ট্রায়ালের অভিযুক্ত শিমরাইল চিটাগাং রোড এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (২৬) ও রূপগঞ্জের তারাবো এলাকার ইয়ার হোসেন প্রধানের ছেলে সিয়াম প্রধান (২৬)।
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন পাইনাদী নতুন মহল্লা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বাবুল হোসেন (৩২)। তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া সিআর ও জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন পাইনাদী সুলতানের মোড় এলাকার সোহেব আলীর ছেলে লিটন মিয়া, সিদ্ধিরগঞ্জের সরকার ভবন এলাকার শাহেব আলীর ছেলে লিটন মিয়া এবং সুমিলপাড়া বিহারি কলোনির মৃত সাব্বির হোসেনের ছেলে সাহাবুদ্দিন (৩০)।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শান্তিনগর এলাকার হুমায়ুন কবিরের ছেলে দেলোয়ার হোসেন শিশির (২০), পূর্বের ডাকাতি মামলায় কিল্লারপুল এলাকার মৃত মাওলা বক্সের ছেলে সেন্টু (৪০) এবং পূর্বের চুরি মামলায় ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার হাদিসের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩) গ্রেপ্তার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, গ্রেপ্তার ৯ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস, ডাকাতি ও চুরিসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদক কারবারিসহ ৯ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদক কারবারিসহ ৯ জন গ্রেপ্তার
0:00 / 0:00
1x