দৈনিক সোজা সাপটা

সিদ্ধিরগঞ্জে ২শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে এক নারীসহ দুইজন ধরা পড়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। গ্রেপ্তারকৃতরা হলো রিপন (৩৬) ও রেখা আক্তার

সিদ্ধিরগঞ্জে নারী সহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ২শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে এক নারীসহ দুইজন ধরা পড়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। গ্রেপ্তারকৃতরা হলো রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০)। সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রিপন  ও রেখা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রিপন ও রেখা আক্তার সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তত্ত্বাবধানে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নারী সহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সিদ্ধিরগঞ্জে ২শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে এক নারীসহ দুইজন ধরা পড়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। গ্রেপ্তারকৃতরা হলো রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০)। সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রিপন  ও রেখা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রিপন ও রেখা আক্তার সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তত্ত্বাবধানে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x